১২ এপ্রিল ২০২৩


জৈন্তাপুরে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ১২ জুয়াড়ীকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত আফতার জৈন্তাপুর থানার দরবস্ত কাঞ্জর গ্রামের মৃত তজমুল আলীর পুত্র।

বুধবার ভোররাত থেকে সকাল ৮ পর্যন্ত অভিযান পরিচালিত হয়। ভোররাতে থানার দরবস্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রপ্ত আসামী আফতার আহমদকে গ্রেফতার করে।

সকালে পৃথক অভিযানে থানার চারিকাটা ইউনিয়নের বনপাড়া খেরীগুল বাজার থেকে ১২১ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে – মোঃ শামীম আহমদ (৩৫), আলীম উদ্দিন (৩৮), মোঃ এরশাদ আহমদ (৩৮), মোঃ সেলিম আহমদ (২৫), গিয়াস আহমদ (২৯),মোঃ এমরান আহমদ (২৫),মোঃ শাহনুর রহমান (৩৫), হোসাইন আহমদ (২৭), জালাল উদ্দিন (৩৭), ফারুক আলম @ মারুফ (৩৬),হাবিবুর রহমান (৩৫), মোঃ সোলেমান (৩০)। এ সময় পুলিশ এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় জুয়া আইনে একটি মামলা {নং-১১(৪) ২৩} রুজু করা হয়। মামলায় ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।

সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (সিডিয়া) মো: সম্রাট তালুকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন