২৬ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : আওয়ামী লীগের কেন্দ্রীয় ৬ নেতা সিলেট আসছেন আজ। বর্ষিয়ান জননেতা আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি আ ন ম শফিকুল হকের স্মরণসভায় যোগদান করতে তারা সিলেট আসছেন।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক জনপথ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, নির্বাহী সদস্য অধ্যাপক রফিকুর রহমান।
এছাড়া আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ শোকসভায় বক্তব্য রাখবেন। আ ন ম শফিকুল হকের স্মরনসভায় সকল নেতা কর্মীসহ সকলকে উপস্থিত থাকতে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী অনুরোধ জানিয়েছেন।