১৮ সেপ্টেম্বর ২০১৯


কোম্পানীগঞ্জে অটোরিকশায় চাপায় শিশু নিহত

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জের খাগাইল সিলেট গামী সিএনজি অটোরিকশার ধাক্কায় করিম আহমদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি খাগাইল গ্রামের আব্দুল আহাদের ছেলে করিম আহমদ (৫)।

বুধবার দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইলে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইল নামক স্থানে সিলেট গামী সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারী শিশু গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

সিলেট ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচর্জ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন