৪ সেপ্টেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ফেঞ্চুগঞ্জে আবারও লাইনচ্যুত হয়েছে ট্রেনের বগি। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মাইজগাও ও মোগলাবাজারের মধ্যবর্তী স্থানে সিলেটগামী যাত্রীবাহী জালালাবাদ ট্রেন লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার জানান, ট্রেন লাইনচ্যুতের খবর পেয়ে সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন ফেঞ্চুগঞ্জ গেছে। উদ্ধার কাজ শেষ হতে ঘন্টাখানেক সময় লাগতে পারে।
জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি উল্লেখিত স্থানে পৌঁছালে পিছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায় নি। এই পথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।