৩০ জুন ২০২০


শিক্ষার্থীদের বিশেষ ফি মওকুফ করেছে লিডিং ইউনিভার্সিটি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : শিক্ষার্থীদের বিশেষ ফি মওকুফ করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। গত সাপ্তাহিক অনলাইন সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুবিধার্থে সামার সেমিস্টারে যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবেন তাদের পরিবহন ফি দিতে হবেনা। সেইসাথে ল্যাব ফিও এখন পরিশোধ করতে হবেনা। পরবর্তীতে পরিস্থিতির উন্নতির পর ল্যাব ক্লাশ ও পরীক্ষার হলে ফি নেয়া হবে।

সভায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী, উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাাস্টিজের সদস্য আব্দুল হাই, সচিব মেজর (অব) শায়েখুল হক চৌধুরীসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

সভার প্রথমার্ধে অনলাইনে পাঠদান বিষয়ে দিকনির্দেশনা দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এন্ড ইকনোমিক্স বিষয়ের সিনিয়র অধ্যাপক সাবেক উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ও সাবেক ট্রেজারার ড. গৌর গোবিন্দ গোস্বামী। তিনি করোনাকালিন সময়ে অনলাইনে কিভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে তা লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে তুলে ধরেন এবং পরামর্শ দেন।

শেয়ার করুন