৩ সেপ্টেম্বর ২০১৯


বালাগঞ্জে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, বালাগঞ্জ : সিলেটের বালাগঞ্জে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বালাগঞ্জ এম.এ খান অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।

পরে বালাগঞ্জ এম.এ খান অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে ও বালাগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (অ.দা.) রমজান আলী, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম।

এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সদস্য তারেক আহমদ, বালাগঞ্জ ডি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

মেলায় ১ টি অভ্যর্থনা কক্ষ সহ মোট ১৪ টি স্টল রয়েছে।

শেয়ার করুন