৯ জানুয়ারি ২০২১


গোয়াইনঘাট বিএনপির আহ্বায়ক মারাগেছেন

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান(৫০) আর নেই। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বাদ আছর গোয়াইনঘাটের মিত্রিমহল গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাবেক এ চেয়ারম্যান জানান, বিএনপি নেতা লুৎফুর গত কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। তার এক ছেলে কোরআনে হাফেজ। অপর ছেলে ৭ম শ্রেণীতে পড়ছে বলে জানান তিনি।

শেয়ার করুন