২ সেপ্টেম্বর ২০১৯


শিশুকন্যাকে ধর্ষণের দায়ে পিতা আটক

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : ওসমানীনগরে পিতা কর্তৃক মেয়ে ধর্ষণের অভিযোগে পিতা মাসুক মিয়া (৪০) কে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার রাইগদারা নোওয়া গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র। মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে থানা পুলিশ জানিয়েছে।

সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার গভীর রাতে তাকে দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে আটক করা হয়।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন আটকের সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমেজেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ধর্ষণের শিকার শিশু কন্যা (১৩) তার পিতা কর্তৃক একাধিকবার ধর্ষণের শিকার হয়। সর্বশেষ গত আগস্ট মাসের ১৫ তারিখ আবারও তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। অবশেষে ভিকটিম গত ৩০ আগস্ট শুক্রবার বিষয়টি তার চাচী সুরেতুন বেগম (৬০) কে বিস্তারিত অবগত জানায়। চাচী বিষয়টি জেনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শে করে রোববার থানায় এসে মামলা দায়ের করেন।

শেয়ার করুন