১৮ অক্টোবর ২০২১
ডেস্ক রিপোর্ট : সোমবার হযরত ফাতিমা (রা) (ইউ)র উদ্দ্যাগে সিলেট নগরীর বাইশটিলায় হযরত আলী (রা) নুরানীয়া সামছুল ইসলাম এতিমখানা মাদ্রাসায় কোরআন শরীফ ও তাছবীহ বিতরণ করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজ বিভাগের ছাত্র মোঃ রাহাদ।
মাদ্রাসার মুহতামীম মাওলানা তোফায়েল আহমদ এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ। অন্যান্যদের উপস্থিত ছিলেন আব্দুল গফুর ডেকোরেটার্স এর সত্বাধিকারী মোঃ রাসেল আলী, মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষক মাওলানা রমিজ উদ্দীন,মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক ও হাফিজ নুর আহমদ।