২০ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট : দৈনিক জালালাবাদ’র সম্পাদক মুকতাবিস উন নূর বলেছেন, কুরআন নাযিলের বরকতময় মাস রমজান আমাদেরকাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আত্মশুদ্ধির মাস রমজান থেকে জীবন পরিবর্তনের শিক্ষা নিতে পারলে ইহকালিন শান্তি ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে। সমাজের অসহায় হতদরিদ্র মানুষকে ঈদ আনন্দে শামিল করতে সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
তিনি বুধবার বিশ্বনাথ উন্নয়ন ফোরাম সিলেটের উদ্যোগে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাহফিলে সিলেটে অবস্থানরত বিশ্বনাথের বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফোরামের সভাপতি সমাজসেবী নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও ব্যবসায়ী ফয়সল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথিত ছিলেন জৈন্তাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর আব্দুল
ওয়াছেহ, দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সমাজসেবী ও শিক্ষানুরাগি আব্দুল কাইয়ুম ও কিশোরকণ্ঠ পাঠকফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান সিদ্দিক আহমদ।
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার শিক্ষার্থী কাওসার হামিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মামুন হোসাইন। ইসলামী সংগীত পরিবেশন করেন
দিশারী শিল্পীগোষ্ঠীর শিল্পী জাহিদ জাফর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মতিউর রহমান, আব্দুল মুকসিত আখতার, আশিকুর রহমান, গিয়াসউদ্দিন সাদি, বিশিষ্ট চিকিৎসক ডা. নূরুল আফসার বদরুল, বিশিষ্ট সাংবাদিক আমজাদ হোসাইন, এডভোকেট আবুল কালাম, ফারুক আহমদ, আব্দুল আলী, আব্দুল কাদির, এনামুল ইসলাম, জয়নাল আবেদীন, আহমেদ আমীম, রিয়াজ উদ্দিন, আব্দুল তাহিদ, সুলতান মাহমুদ, মতিউর রহমান ইমন ও আবু মুসা প্রমূখ।