২ সেপ্টেম্বর ২০১৯


গোয়াইনঘাটে ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার আসামি নিহত

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

গোয়াইনঘাট : গোয়াইনঘাটে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২০ মামলার আসামি নিহত হয়েছেন। নিহত মাদক ব্যবসায়ীর নাম ফজর আলী। তার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায়।

রোববার গভীর রাতে মাদক ব্যবসায়ীদের তথ্য পেয়ে গোয়াইনঘাটে তাদের আস্তানায় অভিযান চালায় র‍্যাব।

জানা যায়, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাল্টা গুলি চালায় মাদক কারবারিরা। গোলাগুলির এক পর্যায়ে ফজর আলী নিহত হন। এ সময় পালিয়ে যায় অন্যান্য মাদক ব্যবসায়ীরা। পরে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

র‍্যাব জানায়, নিহত ফজর আলী ২০টি মামলার আসামি। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে।

শেয়ার করুন