২১ আগস্ট ২০২৩
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগরে আলমগীর হত্যা মামলায় গ্রেফতারকৃত চারজনের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। রোববার সুনামগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানকারী আসামীর হলো সোয়েল মিয়া ও আব্দুল হক।
অপর দুই আসামী নিহতের সৎভাই লালচাঁন ও জয়নালের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে আলমগীর কে হত্যার উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা গ্রাম থেকে আলমগীরকে অপহরণ করে সৎভাই লালচাঁন ও তার সহযোগীরা।একপর্যায়ে ভারতের অভ্যন্তরে নিয়ে তারা হত্যা করে। এই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহত আলমগীরের মা মোছা. মমতা বেগম (৫৫)।
মামলার প্রধান আসামিসহ ৪ জনকে শনিবার কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা ও মধ্যনগরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদের দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। অপর দুই আসামী লাল চান ও জয়নালকে দুইদিনের রিমান্ডে সনয়েছে পুলিশ।