২৪ আগস্ট ২০১৯


রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে: ড. মোমেন

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক, সিলেট: সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে। তাদের আর বসিয়ে বসিয়ে আমরা খাওয়াতে পারবো না।

শুক্রবার বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের শান্তিতে ও নিরাপদে থাকার ব্যবস্থা করেছে মিয়ানমার। আমরা এটা তাদের বুঝাতে পারিনি। এজন্য খারাপ লাগছে। তবে আমি সবসময় আশাবাদী। আমি মনে করি, রোহিঙ্গাদের পাঠাতে পারবো। এ জন্য সময় লাগবে।’

মন্ত্রী বলেন, ‘তাদের ওপর চাপ সৃষ্টি করেছি বলেই তারা নিতে রাজি হয়েছে। যারা এতদিন তাদের পক্ষে কথা বলতো, তারা এখন আমাদের পক্ষে কথা বলছে। মিয়ানমার আমাদের কাছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে। তবে আরও চাপ সৃষ্টি করতে হবে। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার, আমরা তা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

শেয়ার করুন