২২ আগস্ট ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত জুনাইদ মিয়া (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। জুনাইদ মাধবপুর উপজেলার কশিন নগরের আশরাফ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল আলম খান বাংলানিউজকে বিষয়টি জানান।
এরআগে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাউছার নগর এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক কাশিননগর গ্রামের আউয়াল মিয়ার ছেলে আশিক মিয়া (২৭)। এছাড়াও আহত হন দুই আরোহী জুনাইদ মিয়া এবং একই গ্রামের এলাছ মিয়ার ছেলে সুমন মিয়া। তাদের উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় জুনাইদ মারা যান। এছাড়া সুমনের অবস্থা আশঙ্কাজনক।