২১ আগস্ট ২০২২


আন্দোলনে ‘একাট্টা’ চা শ্রমিকরা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দফায় দফায় বৈঠক আর নানা নাটকীয়তার পর ফের আন্দোলনেই একাট্টা সিলেটের চা শ্রমিকরা। শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের সাথে বৈঠকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা ১৪৫ টাকা মজুরি মেনে নিলেও কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে দেখা গেছে।

রোববার সকাল থেকে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা বাগানগুলোতে কাজে যোগ দেননি শ্রমিকরা।

সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, ‘আমাদের মজুরি মাত্র ২৫ টাকা বাড়ানো হয়েছে। এতে আমরা কেউই সন্তুষ্ট না। কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু আশ্বাস দিয়েছেন, ভারত থেকে ফিরে আগামী মাসে আমাদের সাথে বসবেন, আমাদের দাবিদাওয়া শুনবেন, তাই আমরা তাঁর প্রতি সম্মান জানিয়ে ধর্মঘট আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, প্রধানমন্ত্র্রী আমাদের দাবিদাওয়া শুনে একটি গ্রহণযোগ্য সমাধানের উদ্যোগ নেবেন।

এর আগে, শনিবারদৈনিক মজুরী ১২০টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে ভিন্ন অবস্থান নেয় সিলেটের চা শ্রমিকরা। এক পক্ষ প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে রোববার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। অপরপক্ষ নতুন নির্ধারিত ১৪৫টাকা মজুরী প্রত্যাহার করেছে। এই পক্ষের দাবী একটাই- ৩০০টাকা মজুরী।

শেয়ার করুন