১৪ আগস্ট ২০১৯


আ ন ম শফিক আর নেই

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক, সিলেট : আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক মারা গেছেন। বুধবার নগরীর সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শেষ শ্রদ্ধা জানাতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে প্রথম জানাজা এবং উনার গ্রামের বাড়ি বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাও গ্রামের ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুন