১১ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট নগরবাসীকে ১২টি নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ব্যবসায়ী, নাগরিকসহ নগরীর সর্বস্তরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে এই নির্দেশনা জারি করা হয়।
শনিবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) অতিরিক্ত দায়িত্বে থাকা আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি-শৃঙ্খলা অটুট রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ও কুরবানীর পশুর হাট সংক্রান্তে সিলেট মেট্টোপলিটন পুলিশ এর পক্ষ হতে সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯ এর ২৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সিলেট মহানগর এলাকার সকল জনসাধারণকে নিম্নলিখিত নির্দেশনাবলী অনুসরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
১। কোরবানীর পশু সিটি কর্পোরেশন কর্তৃক নিদিষ্ট স্থানে এবং ইউনিয়ন এলাকায় নিদিষ্ট স্থানে জবাই করার জন্য অনুরোধ করা হল। পশু জবাইয়ের বর্জ্য নিদিষ্ট জায়গায় রাখার জন্য অনুরোধ করা হল। এ ক্ষেত্রে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সাথে যোগাযোগ করে অস্থায়ী পশু জবাই এর স্থান সর্ম্পকে জানার জন্য অনুরোধ করা গেল।
২। প্রতিটি পশুর হাটে জাল টাকা সনাক্তে সিলেট মেট্টোপলিটন পুলিশের বুুথে জাল টাকা সনাক্ত করণ মেশিন দ্বারা টাকা পরীক্ষা করার অনুরোধ করা হল।
৩। ঈদগাহে যাওয়ার সময় নগদ অর্থ, মোবাইল ফোন বহন করার ক্ষেত্রে সর্তক থাকুন।
৪। ঈদ উপলক্ষে বাসা/বাড়িতে গৃহকর্মী নিযুক্ত করলে তাদের প্রতি বিশেষ নজর রাখুন, ঈদগাহ্ মাঠে প্রবেশের সময় জায়নামাজ ব্যতীত অন্য কোন বস্তুু না নেওয়ার জন্য সকলকে নিরুৎসাহিত করা হল।
৫। ট্রাফিক আইন মেনে চলুন। ঈদগাহ্ মাঠের যানযট নিরসণকল্পে ব্যক্তিগত গাড়ী ঈদগাহ্ মাঠ হতে দূরে পার্কিং এর জায়গায় রাখুন।
৬। ঈদ উপলক্ষে ছুটিতে গেলে বা বাসা ত্যাগ করলে আপনার বাসার দরজা-জানালা সঠিকভাবে তালাবন্ধ করুন, আপনার বাসা/ অফিসে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করুন, দরজায় নিরাপত্তা এলার্মযুক্ত তালা ব্যবহার করুন, মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে/ দুস্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশকে অবহিত করুন।
৭। ঈদ উপলক্ষে বাসা ছেড়ে যাওয়ার আগে ফ্রিজ বন্ধ রাখুন। বালতি, গামলা, বদনা ইত্যাদি পানি শূন্য করে উপুড় করে রাখুন ও ডেঙ্গু রোগের বাহক এডিস মসার বংশ বিস্তার রোধে সহযোগিতা করুন।
৮। ঈদের আগে/পরে সময় নিয়ে ভ্রমন পরিকল্পনা করুন। শেষ মূর্হুতে ট্রেন ও বাসের মারাত্মক ভিড় এড়িয়ে চলুন। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী ট্রেন ও বাসে চলাচল করবেন না। ট্রেন ও বাসের ছাদে এবং ট্রাকে ভ্রমন বিপদজনক।
৯। পুরুষ ও নারী পকেটমার এবং প্রতারক হতে সর্তক থাকুন। বাস টার্মিনাল সমূহে, রাস্তায় ও হাটে আগত ক্রেতা বিক্রেতাগণ কোন অপরিচিত ব্যক্তি, অজ্ঞান পার্টির নিকট হতে কোন খাদ্যদ্রব্য গ্রহণ না করার জন্য অনুরোধ করা হল।
১০। রাত্রিকালে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করার চেষ্টা করুন। রাস্তায় চলাচলের সময় সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী বা টাকা পয়সা সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন এবং মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সাথে চলাচল করুন, প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।
১১। ট্যাক্সি/অটোরিক্স্রা বা ভাড়ায় চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম ঠিকানা লিখে নিন, যাত্রী সাধারণকে ট্রাকে করে ঈদ ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হল।
১২। সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু প্রত্যক্ষ করলে অথবা আপনার যে কোন মতামত/ অভিমত/ অভিযোগ জানাতে নি¤েœ বর্ণিত নাম্বার সমূহে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
পুলিশ কন্ট্রোল রুম
(২৪ ঘন্টা খোলা)
০১৭১৩-৩৭৪৩৭৫
০১৯৯৫-১০০১০০
০৮২১-৭১৬৯৬৮
ট্রাফিক কন্ট্রোল রুম
০৮২১-৭১৮০২৮
ডিবি কন্ট্রোল রুম
০৮২১-৭২০০৬৬
জরুরী সেবা ৯৯৯
ওসি, কোতোয়ালী-০১৭১৩৩৭৪৫১৭
ওসি, জালালাবাদ-০১৭১৩৩৭৪৫২২
ওসি,এয়ারপোর্ট-০১৭১৩৩৭৪৫২১
ওসি, দক্ষিণ সুরমা-০১৭১৩৩৭৪৫১৮
ওসি, শাহপরাণ(রঃ)-০১৭১৩৩৭৪৩১০
ওসি,মোগলাবাজার-০১৭১৩৩৭৪৫১৯
পুলিশ কমিশনার-০১৭১৩-৩৭৪৫০৬
অতিঃ পুঃ কমিশনার- ০১৭১৩-৩৭৪৫০৭
ডিসি (সদর ও প্রশাসন) ০১৭১৩-৩৭৪৫০৮
ডিসি (উত্তর) ০১৭১৩-৩৭৪৫০৯
ডিসি (দক্ষিণ) ০১৭১৩-৩৭৪৫১০
ডিসি (ট্রাফিক) ০১৭১৩-৩৭৪৫১১
সিলেট মেট্টোপলিটন পুলিশ শান্তি শৃখলা রক্ষা অপরাধ দমন এবং শান্তিপূর্ণভাবে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্য্যরে সাথে পবিত্র ঈদ-উল-আযহা পালন করার লক্ষে নগরবাসীর সহযোগিতা কামনা করে। নগর বাসীর নিরাপত্তার স্বার্থে অত্র গণ বিজ্ঞপ্তিটি প্রচার করা হল।