১০ আগস্ট ২০১৯


দোয়ারাবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার

সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরে ডুবে মাহিম আহমদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিম আহমদ উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়ান নগর গ্রামের জুয়েল আহমদের ছেলে।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার দেওয়ান নগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম আহমদ আজ সকালে অন্যান্য শিশুদের সাথে গ্রামের মসজিদে যায়। এ সময় হঠাৎ করে মসজিদের পুকুরে পড়ে যায়। তবে পুকুর থেকে উদ্ধার হওয়ার আগেই তার মৃত্যু হয়।

দোহালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন