৯ আগস্ট ২০১৯


সিলেটে ৩ প্রবাসীর উপর হামলার ঘটনায় মামলা

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক, সিলেট :


নগরের জল্লারপাড় এলাকার পাঁচ ভাই রেস্টুরেন্টে তিন প্রবাসীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ওই প্রবাসীদের চাচাতো ভাই মাে. জাহাঙ্গির আলম বাদী হয়ে ৩০-৪০ জনকে আসামী করে কোতয়ালী থানায় এ মামলা দায়ের করেন বলে জানা গেছে।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, হামলার ঘটনায় বুধবার মামলা হয়েছে। এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি। তবে ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার মধ্যরাতে নগরীর জল্লারপাড় এলাকার পাঁচ ভাই রেস্টুরেন্টে প্রবাসী ৩ যুবকের উপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র অনুসারী বলে জানায় পুলিশ।

শেয়ার করুন