৭ আগস্ট ২০১৯


মহাজনপট্টিতে অগ্নিকান্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর মহাজনপট্টি এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরের দিকে মহাজন পট্টির খাজা টাওয়াের পাশে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

আগুনে ১০টি দোকান কোটা পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো ক্রোকারিজ সামগ্রীর গুদাম ঘর বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি দমকল বাহিনীর কর্মকর্তারা।

জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া গুদাম ঘরগুলোর পাশেই রাসায়নিকের মজুদ ছিলো। ফলে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় মহাজনপট্টি।

আগুন লাগার পর পরিদর্শনে যান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

শেয়ার করুন