২৯ সেপ্টেম্বর ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতের দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামে মুনসুরুল হকের পুত্র সাজিদুলের পুকুরে এ ঘটনা ঘটে।
পুকুর মালিক সাজিদুল বলেন, প্রায় ১২০ শতক জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে।কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
শুক্রবার ভোররাতে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে। বিষক্রিয়ার পলে মাছ মরে ভেসে উঠতে দেখে প্রথমে আমরা মনে করি গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে। পরে পুকুরের পাড়ে তিনটি বিষের বোতল পড়ে থাকতে দেখি। পুকুরে বিষক্রিয়ার পলে সব মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান সাজিদুল।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদ্রুল হাসান বলেন, এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এএস // জনি