৫ আগস্ট ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোলেমান নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। নিহত সোলেমান মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার বাসিন্দা।
রোববার রাত ৩টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের ডেওয়াতলী কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে একদল ডাকাত ডেওয়াতলী কালিনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের উপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সোলেমান গুরুতর আহত হয়। এ সময় তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়। সোলেমানকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ওসি মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।