১ মে ২০২৩


মেয়র আরিফের শোডাউন, প্রার্থী হওয়ার ইঙ্গিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মহান মে দিবস উপলক্ষে জেলা ও মহানগর শ্রমিকদলের একাংশকে নিয়ে নিজ অনুগত নেতাকর্মীদের দিয়ে শোডাউন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। শোডাউনকালে আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইঙ্গিতও দিয়েছেন।

সোমবার দুপুরে শোডাউন শেষে রেজিষ্ট্রারী মাঠে দীর্ঘ বক্তব্য দেয়ার সময় আসন্ন সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন এই বিএনপি নেতা।

সমাবেশে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অধিকার আদায়ের লক্ষ্যে আগামী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। তবে সিলেটের প্রেক্ষাপটে আমরা (বিএনপি) নির্বাচনে যাবো। কেনো আমরা সিলেট সিটি করপোরেশনে অংশগ্রহণ করবো সে বিষয়ে আগামী ২০ মে রেজিস্টারি মাঠে সমাবেশ করে এর ব্যাখ্যা ও কারণ জানাবো।

তবে নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেও মেয়রের ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে আপত্তি জানিয়ে তিনি বলেন, ইভিএম দিয়ে নির্বাচিত প্রতিনিধিকে অনির্বাচিত করার সুযোগ রয়েছে। একইসাথে নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত সরকারের প্রহসন। ইভিএম তাদের মেকানিজমের অন্যতম একটা বিষয়, যারা তার পছন্দের প্রার্থীকে ভোট দিলেও, সে ভোট অন্য প্রার্থীর হয়ে যাবে।

তিনি অভিযোগ করেন, সিলেটের দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট করতে প্রশাসনে ব্যাপক রদবদল করা হচ্ছে। আধ্যাত্মিক নগরে এমন অপচেষ্টা জনগণ রুখে দেবেন।

শেয়ার করুন