২৮ আগস্ট ২০১৭


মাধবপুরে তিন মাদকসেবীর কারাদন্ড

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে তিন ব্যক্তিতে মাদক সেবনের দায়ে ৬ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নোয়াগাঁও কালিকাপুর গ্রামের লকাই মিয়া (৫০), একই এলাকার আলাল মিয়া (৩৫) ও কাজল মিয়া (৪০)।

রোববার রাতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান এ সাজা দেন।

ইউএনও মোকলেছুর রহমান সাজার বিষয়টি নিশ্চিত জানান, সন্ধ্যায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম নোয়াগাঁও ব্রিজের কাছ থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করেন। পরবর্তীতে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা প্রদান করা হয়।

 

(আজকের সিলেট/২৮ আগষ্ট/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন