১৪ জুন ২০২৩


সড়কের সৃষ্ট জলাবদ্ধতা নিরসন নিয়ে সোনতলা রণক্ষেত্র : অর্ধশতাধিক আহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সড়ক উন্নয়নে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতা নিরসনকে কেন্দ্র করে চারগ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মইয়াচর সোনাতলা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় ৩ঘন্টাব্যাপি চলা সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানীসহ বিভিন্ন হাসপাতারে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে সিলেটের তেমুখী-বাদাঘাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আটকা পড়ে থাকেন স্কুল মাদ্রাসার শত শত ছাত্রছাত্রী ও যাত্রী।

বুধবার বেলা ২ টার দিকে সিলেট বাদাঘাট সড়কের সোনাতলায় এ সংঘর্ষ বাধে।

জানা গেছে, সিলেট-বাদাঘাট-সালুটিকর সড়ক চারলেন করার কাজ চলছে। এ সময় সড়কের উভয় পাশের খাল ভরাট করায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালের বৃষ্টিতে কুমারগাঁও-বাদাঘাট সড়ক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। তেমুখী থেকে শুরু করে সোনাতলা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্ধিত ৩৯ নং ওয়ার্ডের মইয়ারচর, নয়া কুরুমকলা, নাজিরেরগাঁও এবং শিমুলতলাসহ চার পাঁচটি গ্রাম ও গ্রামের ঘরবাড়ি এমনকি স্কুল মাদ্রাসা ও মসজিদ তলিয়ে যায়। এই জলাবদ্ধতা রিসনে স্থানীয় বাসিন্দারা কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেন। এসময় অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার অনুরোধ করেন। বেলা ২টার দিকে সংশ্লিষ্টরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে গিয়ে সদর উপজেলাধীন সোনাতলা এলাকার একটি রাস্তা কাটতে গেলে সোনতলা গ্রামবাসী এতে বাধা প্রদান করেন। বাধা দেওয়াকে কেন্দ্র করে সোনাতলা এলাকাবাসীর সঙ্গে মইয়ারচর, নয়া কুরুমকলা, নাজিরেরগাঁও এবং শিমুলতলার মানুষের তুমুল সংঘর্ষ বাধে। এসময় উপয়ক্ষ একে অপরের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে

প্রায় ২ ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষে আহতদের সিলেট ওসমানী হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিকাল ৪টার দিকে অতিরিক্ত পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ রিপোর্ট লেখা (বিকাল ৫টা) পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। সেখানে রয়েছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল আলম রুকনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

ওসি সাইফুল আলম রুকন বলেন, পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হতে চলেছে এবং তেমুখী বাদাঘাট সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

শেয়ার করুন