৪ আগস্ট ২০২০


নবীগঞ্জে যোগদান করলেন নতুন ইউএনও

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বাংলাদেশ দূতাবাস এথেন্স গ্রীসের প্রথম সচিব (শ্রম) হিসেবে পদায়ন হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক পত্রে এ প্রজ্ঞাপন জারী করা হয়। বুধবার থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

এদিকে, নবীগঞ্জে যোগদানের পর থেকে সততা ও কর্মদক্ষতায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইউএনও বিশ্বজিত কুমার পাল। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় ৭ মাস দায়িত্ব পালনকালে মেধা, পরিশ্রম সততা ও কর্মদক্ষতা দিয়ে মনজয় করেছেন নবীগঞ্জবাসীর।

মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা দেয়া হয় বিশ্বজিত কুমার পালকে। একই দিনে নবীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে শেখ মহিউদ্দিন যোগদান করেছেন। তবে তিনি দায়িত্ব নিচ্ছেন একদিন পর।

শেখ মহিউদ্দিন এর আগে তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়ীত্বরত ছিলেন। পরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়।

এর পর গত ১৫ জুলাই সিলেট সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (এনডিসি) এর সাক্ষরিত এক পজ্ঞাপনে শেখ মহিউদ্দিনকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।

নবীগঞ্জ উপজেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ও দায়িত্ব পালনের সকলের সহযোগিতা কামনা করেছেন শেখ মহিউদ্দিন।

শেয়ার করুন