২০ জুলাই ২০১৯


বায়ান্ন টেলিভিশনের আঞ্চলিক অফিস উদ্বোধন

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

বালাগঞ্জ : বালাগঞ্জে জনপ্রিয় অনলাইন টিভি বায়ান্ন টেলিভিশনের আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কালিবাড়ী বাজারে জমকালো অনুস্টানের মধ্য দিয়ে অফিস উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুস্টানে টিভির চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক রজত কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও এ.আর কাওছারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কালি বাড়ি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হুসেন, বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুস ছত্তার, বিশিষ্ট ব্যবসায়ী ছালেহ আহমদ, সাবেক ছাত্রনেতা আবরার আহমদ চৌধুরী, আজকের সিলেট ডট কমের প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সিলেট-২ আসনের এমপির পি.এ সাংবাদিক কয়েছ মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওসমানী নগর উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, কবির আহমদ, দৈনিক বিজয়ের কন্ঠ উপজেলা প্রতিনিধি মুমিন মিয়া, বায়ান্ন টেলিভিশনের গিলমান আহমদ তালুকদার, সাজ্জাদ হুসাইন, জাহেদ মিয়া, রবিউল ইসলাম মাছুম, ফরুক আহমদ, হাফিজ আং হাকিম,ফেরদৌস আলি,পলাশ পুরকায়স্থ, রেজুয়ান আহমদ, সোয়েব আহমদ খান, শাহজাহান গাজি তানভির, এস আই সুজন, ফাহিম চৌধুরী, রণজিৎ বৈধ, শাহাবুদ্দিন, তাজিদ হুসেন প্রমুখ।

শেয়ার করুন