৩১ মে ২০২২


শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহত যুবকের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে কোন এক সময় এই দুর্ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আটক করা হয়েছে কুরিয়ার সার্ভিসের ভ্যান গাড়িটি।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে নতুন ব্রিজ সংলগ্ন চুনারুঘাট রোডের পশ্চিম পাশে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় অজ্ঞাত ওই যুবককে চাপা দেয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি ভ্যান গাড়ি। এতে ওই যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেটে প্রেরণ করা হলে মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কেউ তাকে চিনে থাকলে ০১৩২০১১৮৮৩১ নম্বরে যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন