১৬ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর সুরমা নদীর পাড়ে গত দুই দিনে অভিযান চালিয়ে ৩২টি অবৈধ কারাখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার ২টি ও এর আগের দিন সোমবার গুড়িয়ে দেওয়া হয় ৩০টি কারখানা।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, অবৈধ স্থাপনা চিহ্নিত করে বারবার মাইকিং ও নোটিশ দেয়ার পরও স্বেচ্ছায় সরিয়ে না নেয়ায় স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, সিলেট নগরের ক্বিন ব্রীজ থেকে কাজিরবাজার সেতু পর্যন্ত সুরমা নদীর পাড়ে কয়েকশ অবৈধ স্থাপনা রয়েছে। দীর্ঘদিন থেকে নদীর জায়গা দখল করে স্থাপনাগুলো ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছিল। এদেরকে চিহ্নিত করে অবৈধ স্থাপনা ভাঙার জন্য নোটিশ দেয়া হয়েছিল। যারা নোটিশ মেনে নিজেরাই ভেঙ্গে ফেলেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আর যারা নোটিশ পেয়েও কোন ব্যবস্থা নেননি সেগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হচ্ছে।