১৫ জুলাই ২০১৯


মাধবপুরে ইয়াবাসহ আটক ২

শেয়ার করুন

প্রতিনিধি, মাধবপুর(হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরের মোহনপুর এলাকা থেকে ২শ পিস ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

আটকৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের রশ রাজ চৌধুরীর ছেলে দয়াল চৌধুরী (২৪) এবং একই গ্রামের রিসু রাজ চৌধুরীর ছেলে অপূর্ব চৌধুরী (২১)।

ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সীমান্ত ফাঁড়ির হাবিলদার জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। এ সময় তাদের কাছে ২শ পিস ইয়াবা পাওয়া যায়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুই যুবকদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন