৪ অক্টোবর ২০২৩


সরকারের সহায়তার সদ্ব্যবহার করে নিজেদের উন্নতি করতে হবে: তাহমিলুর

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি:

সরকার মানুষের জীবন মানোন্নয়নে সবধরনের সহায়তা প্রদান করছে, যাতে মানুষের জীবনমান আরো উন্নত হয়, ঘরে ঘরে সরকারের নানা সহয়তা পৌঁছে দেয়া হচ্ছে।উন্নত জাতের গৃহপালিত পশুপাখি প্রদান করে পরিবারের অর্থনৈতিক উন্ময়ন ও পোষ্টির চাহিদা পূরনে মানুষের কল্যাণের এমন নজির অতীতে দেখা যায়নি। আপনারা সরকারের সহায়তা কাজে লাগিয়ে নিজেদের উন্নয়নে এগিয়ে আাসতে হবে।

গোয়াইনঘাটে প্রাণীসম্পদ উন্নয়ন কার্যালয়ের আয়োজনে হাওরাঞ্চলে সমন্বিত প্রাণীউন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মুরগী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাহমিলুর রহমান কথগুলো বলেন।

বুধবার সকাল ১১টায় প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে ডাঃ জামাল খানের সভাপতিত্বে ও সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম।

সভায় উপস্হিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার দুপ্রক সম্পদক মোঃ আব্দুল মালিক প্রেসক্লাবের প্রতিষ্টাতা সম্পাদক মিনহাজউদ্দন ও স্হানীয় গনয়মান্য ব্যাক্তিবর্গ ও কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।এ সময় সুফলভোগী চারশত বিশটি পরিবারের প্রত্যেকে পনেরটি করে উন্নত জাতের মুরগী প্রদান করা হয়।

আজকের সিলেট / জেকেএস

শেয়ার করুন