১১ জুলাই ২০১৯


মাধবপুরে বাসচাপায় পথচারী নিহত

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, মাধবপুর

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে বাসচাপায় ফিরোজ মিয়া (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ফিরোজ একই উপজেলার বাঘাসুরা ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহপুর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ফিরোজ। এসময় সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন