২৩ জুন ২০১৭


নগরবাসীকে সাবেক মেয়র কামরানের শুভেচ্ছা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সম্মানিত নাগরিকবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত, মগাফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। ঈদের এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। কামরান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

 

(আজকের সিলেট/২৩ জুন/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন