৯ জুলাই ২০১৯


সুরমা মার্কেট থেকে অসামাজিকতার দায়ে আটক ১১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর সুরমা মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ৮ জন নারীসহ ৩ জন পুরুষকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

সোমবার গভীর রাতে হোটেলে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- দক্ষিণ সুরমার পশ্চিমগাঁওয়ের মৃত ইমাদ আলী ইসমাইল (৪১), সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার চন্ডিপুর গ্রামের মোখলেছ আলীর ছেলে মুজিব (৪৫), হোটেলের ম্যানেজার মাগুরা জেলার শ্রীপুর থানার অপদাপাড়া গ্রামের মৃত বাবুল মোল্লার ছেলে মো. ছাহাবুল ইসলাম (৪২), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পনিশহর গ্রামের সেকান্দর আলীর মেয়ে লিমা (২৫), কক্সবাজার সদর উপজেলার রাবেতা গ্রামের মো. আতুয়ার হোসেনের মেয়ে সুমি আক্তার (২০), শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে রুমকি (২৪), কুমিল্লার দাউদকান্দি থানার শহিদনগর গ্রামের আবুল হোসেন অঞ্জনা আক্তার (২৭), ঠাকুরগাঁও জেলার পীরগাঁও থানার বেগুনগাঁ গ্রামের আব্দুল মালেকের মেয়ে মনিষা আক্তার (২৪), ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার আকুয়া মো. ফারুকের মেয়ে আফসানা (২১), গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার উত্তর ভাঙ্গামোড় গ্রামের নুরু মিয়ার মেয়ে মিম (১৯) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বাঘমারা গ্রামের সিদ্দিকের মেয়ে শাহনাজ (৩০)।

এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন