২ জুলাই ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : সনাতন ধর্মালম্বীদের উৎসব রথযাত্রা উপলক্ষে ২২টি দেবালয়কে অনুদান দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। প্রতিটি দেবালয়কে ৩০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকা অর্থিক অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে নগর ভবনের সভাকক্ষে রথযাত্রা উপলক্ষে অনুদান বিতরণ ও মতবিনিময় সভায় এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী।
এসময় তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি সিলেটের অনন্য এক ঐতিহ্য। ভবিষ্যতেও ঐতিহ্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি রথযাত্রা উৎসব উদযাপনে সিসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে জানান।
সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে ও কর কর্মকর্তা চন্দন দাশের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুজ্ঞান চাকমা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিপ্লব কর সম্রাট, মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কণা, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, সিসিকের হিসাব রক্ষক কর্মকর্তা আ ন ম মুনসুফ, দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ প্রমুখ।
অনুদানপ্রাপ্ত দেবালয়গুলো হচ্ছে- নগরীর লামাবাজারের শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, আম্বরখানা শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, শিবগঞ্জের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জগন্নাথ মনিপুরী মন্দির, কালিঘাট শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া, রাজবাড়ী শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, নয়াবাজার শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, যুগলটিলা ইসকন মন্দির, নরসিংটিলার শ্রী শ্রী জগন্নাথ মন্দিও, কালিঘাট শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, নরসিংটিলা নীচপাড়া শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, লালদিঘীরপাড় মনিপুরী পাড়া মন্দির, সাগরদিঘীরপাড় শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, মাছিমপুর শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া, বড় বাজারের শ্রী শ্রী জগন্নাথ মন্দির, সুবিদ বাজারের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, লামাবাজার ছায়ানীড় শ্রী শ্রী মহাপ্রভু জিউর আখড়া, দুিক্ষণ কাছ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, জিন্দাবাজার শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, শিবগঞ্জ সেনপাড়ার শ্রী শ্রী ব্রজনাথ ব্রজেশ্বরী মন্দির, মির্জাজাঙ্গাল নিম্বার্ক আশ্রম, লামাবাজার দেবালয় রথযাত্রা ও পনিটুলা শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া।