২৯ সেপ্টেম্বর ২০২৩


মধ্যনগরে ১২শ কেজি চিনি সহ আটক-৫

শেয়ার করুন

অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:

সুনামগঞ্জের মধ্যনগরে ১২শত কেজি ভারতীয় আমদানী নিষিদ্ধ চিনি,৫জন চোরাকারবারি ও ২টি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। শুক্রবার ভোরে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এম এমরান হোসেন’র নির্দেশনায় এসআইমোঃ মশিউর রহমান,এসআই রাফিজুল মিয়া সঙ্গীয় ফোর্স থানার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বংশীকুন্ডা উত্তির ইউপির বাঙ্গালভিটা মাঝেরছড়া চরের কিনারা এলাকা থেকে চোরাকারবারীরা আটক হয়। আটককৃ আসামীগন সকলি পাশ্ববর্তী তাহিরপুর উপজেলার বাসিন্দা।এরমধ্যে শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের কুতুব উদ্দিন(২৮), ইসলাম নুর(৫৩)মোহাম্মদ আলী(৩৮)।বিনোদপুরের গ্রামের মোঃসম্রাট (২৪) ও মুদাইর গ্রামের ৫। সুরঞ্জন বর্মন(২৫)। এসময় ৫০কেজির ২৪বস্তা চিনি, বহনকারী দুটি কাঠ বডি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।

বিষয়টি মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এম এমরান হোসেন নিশ্চিত করেন জানান চোরাচালানীদের রিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এএস // জনি

শেয়ার করুন