২৪ জুন ২০১৯
উপজেলা প্রতিনিথি, শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৪০) এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রাবাহী বাস ঘটনাস্থলে ওই পথচারীকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিক করেছেন।