২৪ সেপ্টেম্বর ২০২৩


হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

শেয়ার করুন

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ।

জানা গেছে, রোববার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে সিলেট-ঢাকা মহাসড়কের বেজুড়া বাসস্ট্যান্ড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মধ্যবর্তী স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্নজাতের অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন,আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার ছেলে ছালেহ আহমেদ (৩৩),একই এলাকার মৃত আমরু মিয়ার ছেলে আল আমিন (২৯), মো. লায়েক মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩২) ও মতি মিয়ার ছেলে তাবিদুল ইসলামসহ (২৮) বাহুবল উপজেলার হিমেরগাঁও গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে রুপন মিয়া (৩৮)।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে গছেন বলেনও খবর পাওয়া গেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

 

এএস // আতারা

শেয়ার করুন