২২ জুন ২০১৯

নগরের বন্দরবাজার এলাকার লালদিঘীরপারে নতুন মার্কেটের একটি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চুরেরা ৩৩ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।
শুক্রবার দিবাগত রাতে লালদিঘীরপার নতুন মার্কেটে মেসার্স সেলিম স্টোর নামের দোকানটিতে চুরির ঘটনাটি ঘটে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে নগরের লালদিঘীরপারে নতুন মার্কেটের মেসার্স সেলিম স্টোর নামের দোকানটিতে চুরির ঘটনাটি ঘটে। এসময় চুরেরা বেনসন ১৮ মাস্টার কাটুন, স্টার ১১ মাস্টার কাটুন, কেপ্টেন ৫ মাস্টার কাটুন লুট করে। দোকান মালিকের দাবি এঘটনায় তার প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের মালামাল লুট হয়েছে।
বন্দরবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ কামাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।