১৭ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : পেশাগত অসদাচরণের দায়ে সিলেট জেলা বারের দুই সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তারা হচ্ছেন-মাছুম বিল্লাহ চৌধুরী ও একরামুল হক শিরু।
সোমবার জেলা আইনজীবী সমিতির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বারের সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ জানিয়েছেন।
সমিতির একটি সূত্র জানায়, বারের শৃংখলা ভঙ্গ ও পেশাগত অসদাচরণের দায়ে তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। সদস্যপদ স্থগিত হওয়ায় তারা ওকালতি করতে পারবেন না।
এর আগে সোমবার দুপুরে একটি মামলার শুনানী নিয়ে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে ওই দুই আইনজীবীর অপ্রীতিকর ঘটনা ঘটে। এরপর সমিতির জরুরী সভা ডেকে তাদের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেয়।