৪ জুন ২০২৩


সিসিক নির্বাচন : মিঠু তালুকদারের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

শেয়ার করুন

শিপন চন্দ জয় : আগামী ২১জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদারের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। রবিবার (৪ জুন) রাত ৯টায় ঝুনু আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এডভোকেট রঞ্জিত সরকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল কাদির।

এতে আরো উপস্তিত ছিলেন হুমায়ুন কবির,সোহেল আহমেদ, রেদওয়ান সিদ্দিক, বেলায়েত হোসেন ফুয়াদ, অবিচরণ, প্রহ্লাদ,নিরঞ্জন দে, পাণ্ডব, ঝন্টু সেন, প্রান্ত দেব, শিপলু সরকার’সহ ২০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারন।

নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে মিটু তিলুকদার বলেন, আমাদের ২০নং ওয়ার্ডে এখনো পর্যন্ত পানি নিস্কাশন, ড্রেনেজ ব্যবস্থা, নগরীতে অল্প বৃষ্টি হলে মানুষের ঘরের মধ্যে পানি প্রবেশকরে। এতে করে মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের ওয়ার্ডে এখনো পর্যন্ত নাগরকি সেবা নিশ্চিত হয় নি।

তিনি আরো বলেন, সিসিক নির্বাচনে আমি বিজয়ী হলে, সবসময় মানুষের সেবায় নিয়জিত থাকব, জলাবদ্ধতা নিরসন,মসা নিরসনে কার্যকর ব্যবস্থা নিবো। আমি কোনো অনিয়ম করলে আপনারা আমার অভিবাক আপনারা বিচার করতে পারবেন। আমি আপনাদের মিঠু হয়ে আপনাদের মাজে থাকতে চাই। জন্মের পর থেকে আমি কোনো সেবা পাই নি সিসিক থেকে। আমি যদি ২০ বছরের মধ্যে কোনো সেবা পাইনি তো সাধারন মানুষ কতঠুকু পয়েছেন! এই প্রশ্নের উত্তর আপনারা আগামী ২১ জুন ভোটের মাধ্যমে দিয়ে দেবেন আশাকরি। আমি বলতে চাই বর্তমান কাউন্সিলর ব্যর্থ। তিনি কোনো কাজ করেন নি ওয়ার্ডের মানুষের জন্য।

এদিকে এডভোকেট রঞ্জিত সরকার বলেন, মিঠু আমার ভাগনা। আমরা যখন রাজনীতি করেছি সে সময় পুলিশের জন্য ঘরে থাকতে পারতাম না তখন এই ২০নং ওয়ার্ডের সবার ঘরের দরজা খোলাছিল আমার জন্য। আপনাদের হাতে আমরা বেড়ে উটেছি। আমার ভাগনা যদি কোনো অনিয়ম করে আপনারা শাসনের অধিকার রাখেন। আপনারা আমার কাছে নালিশ করতে পারবেন। গত নির্বাচনে মিঠু প্রতিদ্বন্দ্বীতা করতে চেয়েছিল। কিন্তু বর্তমান কাউন্সিলর আমার বন্ধু সে বলেছিল এইটা আমার শেষ নির্বাচন। আমি শেষ বারের মতো জনগনের সেবা করতে চাই। কিন্তু তিনি তার কথা রাখে নি।

শেয়ার করুন