২৭ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিবেদক : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট জেলা পরিষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ জয়নাল আবেদীনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. তানভীর আজম সিদ্দিকী এক সরকারী আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
জয়নাল আবেদীন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মো. আব্দুল বাছিরের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি জেলা পরিষদের গত মেয়াদে নির্বাচিত সদস্য ছিলেন।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল সিলেটসহ দেশের ৬১ জেলা পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করে সরকার। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।