১৫ জুন ২০১৯
উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : বাংলাদেশ জাতীয় সংসদের ২৩০ সংসদীয় এলাকা সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. কয়েছ মিয়া।
সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন এন্ড প্রিভিলেইজ শাখার সহকারী পরিচালক নীহার মন্ডল এক অফিস আদেশে মো. কয়েছ মিয়াকে এ নিয়োগের আদেশ দেন। তিনি দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেছেন। যেকোন প্রয়োজনে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে ০১৭১৩৫৮২৪১২ যোগাযোগ করা যাবে।