২২ মার্চ ২০২১


হিন্দু পল্লীতে হামলাকারী স্বাধীনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পল্লীতে হামলা লুটপাটের মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহীদুল ইসালাম স্বাধীনসহ ২৯ আসামির রিমান্ড শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহার আদালতে এ শুনানি হওয়ার কথা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের বিচারক মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

এরআগে, রোববার স্বাধীন মেম্বারের ১০ দিন ও বাকি ২৯ আসামিদের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ওইদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে স্বাধীন ও শুক্রবার গ্রেফতার হওয়া তিন আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের আদেশে আসামিদের সুনামগঞ্জ কারগারে পাঠানো হয়।

এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, দ্রুততম সময়ে মামলার অভিযোগপত্র সর্বোচ্চ গুরুত্ব সহকারে আদালতে দাখিল করা হবে। অপরাধীর পরিচয় অপরাধী। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আইনের চোখেই দেখবে। মামলার আসামিদের গ্রেফতার করতে দিনরাত পুলিশের অভিযান চলছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন।

শেয়ার করুন