১৩ জুন ২০১৯


দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে মোমিন খলায় রেলক্রসিং পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন সংলগ্ন মোমিন খলায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ে জিআরপি থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) রাসেল মিয়া জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনের আউটার সংলগ্ন এলাকায় এলে এ দুর্ঘটনা ঘটে। ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন তিনি।

শেয়ার করুন