৪ জুন ২০১৯
ডেস্ক

রিপোর্ট:বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক ও সিলেট ১৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক সুমিত সিলেটবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় আমিনুল হক সুমিত বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।