১১ সেপ্টেম্বর ২০২০


৪ শত পিছ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ উপজেলার সালামতপুর এলাকা থেকে ৪ শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একদল কর্মকর্তা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

জানা যায়, বেশ কিছু দিন ধরে নবীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী মাদকদ্রব্য বিক্রেতা সিন্ডিকেট গড়েছে। এমনকি সিন্ডিকেটের মাধ্যমে ঐ এলাকাগুলোতে  তাদের অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে একদল কর্মকর্তা অভিযান চালায়।

অভিযানে উপজেলার হালিতলা গ্রামের নছর উদ্দিনের ছেলে খালেদ মিয়াকে গ্রেফতার ও তাকে তল্লাশি করে ৪ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এক মাদক বিক্রেতাকে ৪শত পিছ ইয়াবাসহ গ্রেফতার ও থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন