২৪ মে ২০১৯


সিলেটে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেট : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ২৪ ঘন্টার সফরে সিলেটে এসে পৌঁছেছেন। বিকাল ৩টায় সিলেট সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। এ দিন নর্থ ইস্ট ইউনিভার্সিটি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি।

শুক্রবার দুপুর পৌণে ১২টার দিকে বাংলাদেশ বিমানের এটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

শনিবার সকাল রিকাবিবাজারে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক বিভাগীয় কর্মশালায় যোগদান শেষে বেলা সোয়া ১২টার দিকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন সিলেট-১ আসনের এই সাংসদ।

মন্ত্রীকেবিমানবন্দরে তাকে স্বাগত জানান- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি।

শেয়ার করুন