২৩ মে ২০১৯
উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল

মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- মো. দুলাল মিয়া (৩৫), মো. মনির হোসেন (৩৫), সাদ্দাম হোসেন (২৮), মো. জসিম (২৫), মঈন উদ্দিন (২৭), সামছু মিয়া (৩২), তাজু মিয়া (৩৫)।
বৃহস্পতিবার দুপুরে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার বিলাসের পাড় গ্রামের সামছু মিয়ার বাড়িতে বসে খেলার সময় তাদের আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।