২৯ আগস্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার তিন থানার ওসিকে জনস্বার্থে বদলি করা হয়েছে। এদের মধ্যে দুজনকে সিলেট পুলিশ লাইনে তলব করা হয়েছে। অপর একজনকে বদলি করে অন্য থানায় পদায়ন করা হয়েছে।
সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার (২৯ আগস্ট) বদলির এ আদেশ প্রদান করেন।
সিলটের জকিগন্জ থানার ওসি মো: মোশাররফ হোসেনকে এবং জৈন্তাপুর মডেল থানার ওসি মো: ওমর ফারুকে বদলি করে ইন্সপেক্টর পদে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। বিয়ানীবাজার থানার ওসি মো: তাজুল ইসলামকে বদলি করে জৈন্তাপুর থানায় পদায়ন করা হয়েছে।
অপরদিকে সিলেট জেলা পুলিশ কার্যালয়ে কর্মরত ইন্সপেক্টর মো: জাবেদ মাসুদেকে জকিগন্জ থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।
বদলি আদেশের অনুলিপি সিলেট রেন্জ পুলিশের ডিআইজি-সহ সংশ্লিষ্ট সকল মহলে প্রেরণ করা হয়েছে।